শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ডাকসু নির্বাচন: ফল ঘোষণার অপেক্ষা, সিনেট হলে উপচেপড়া ভিড়

ডেস্ক রিপোর্ট / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য টানটান উত্তেজনায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভিড় জমিয়েছেন শত শত শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকরা।

সরেজমিন দেখা গেছে, রাত সোয়া ১১ টার দিকে ডাকসু নির্বাচন কাভার করা সাংবাদিকদের ফলাফল ঘোষণার জন্য সিনেট হলে ডাকা হয়। তবে তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও ভেতরে ঢুকে যান। হলরুমের ভেতরে দাঁড়ানোরও জায়গা নেই, চারপাশ কানায় কানায় পূর্ণ।

সর্বশেষ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ফল ঘোষণা হয়নি।

এদিকে প্রত্যাশিত ফলাফল ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হলের ভেতর ও বাইরে জড়ো হওয়া শিক্ষার্থীদের মাঝে উৎকণ্ঠা ও আগ্রহ আরও বেড়ে গেছে।

উল্লেখ্য যে, ডাকসুতে এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন। এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ