শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ঘাটতি চিকিৎসা সেবা ব্যাহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

জনবল সংকট ও নানা সমস্যা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কাউনিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ছাড়া হাসপাতালটির ভেতর ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতার যথেষ্ট ত্রুটি রয়েছে। ফলে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।

হাসপাতালে জনবল সংকটের কারণে উপজেলার প্রায়  ৪ লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তবে হাসপাতালে সন্তান প্রসবে সাধারণ ডেলিভারি ও সিজারিয়ান ডেলিভারির সেবার মান  দিন দিন কমে যাচ্ছে কেননা একজন দিয়ে চলছে দুইটি  উপজেলার সিজারিয়ান ডেলিভারির  কার্যক্রম। ফলে  যেতে হয়  রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ  যেতে হয় বিভিন্ন প্রাইভেট  ক্লিনিকে এজন্য গুনতে হয় অনেক  টাকা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদিত চিকিৎসক পদ রয়েছে ১৩টি,এর মধ্যে  ১০জন কাগজ কলমে কর্মরত  থাকলেও   ০৫  জন  অন্যত্র  সংযুক্তিতে আছেন,  দীর্ঘদিন ধরে জুনিয়র কনসালটেন্ট  পদ শুন্য রয়েছে, নার্স ৬ জন দুই বছর মেয়াদী কোর্সের জন্য  রংপুর ও ঢাকায় আছেন, এছাড়া দীর্ঘদিন যাবত ধরে আর এম ও পদ শুন্য রয়েছে,। বর্তমানে কর্মরত চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। ফলে রোগীদের চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটছে। অনেক সময় রোগীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে।

হাসপাতালে দুইটি  এক্স-রে ও একটি আলট্রাসনোগ্রাফি মেশিন  থাকলেও  তা বর্তমানে অসচল রয়েছে। তবে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা জেনারেটর মেশিন সচল না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে হাসপাতালে থাকা রোগী ও রোগীর স্বজনদের। হাসপাতালে সরকারি একটি  অ্যাম্বুলেন্সের ব্যাবস্থা  রয়েছে, যে অ্যাম্বুলেন্সটি ভালো আছে, তাও প্রায় সময়ই নানান সমস্যা থাকে বলে জরুরি প্রয়োজনে তা ব্যবহার করতে দেখা যায় না। এছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়ার ও অভিযোগ রয়েছে।

রোগীদের টয়লেটের অবস্থাও নাজুক, যা  মাঝে মাঝে ব্যবহারের অনুপযোগী। হাসপাতালে এক্স-রে, রক্ত ও কফ পরীক্ষা, আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন সিজারিয়ান চিকিৎসাসেবা চালু হলেও হাসপাতালে আয়া, ওয়ার্ড বয়, ক্লিনার, দারোয়ানসহ পরিচ্ছন্নতাকর্মীর জনবল শূন্য থাকায় রোগীদের সেবা প্রদানে যেন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসপাতালে আসা রোগী ও স্বজনদের  অভিযোগ  “ডাক্তার কম,  সব টেস্টের ব্যবস্থা নেই, আবার ওষুধও সবসময় পাওয়া যায় না। দরিদ্র মানুষ হয়ে প্রাইভেট ক্লিনিকে যেতে আমাদের খুব কষ্ট হয়।”

এছাড়া  ঝুঁকিপূর্ণ দেয়ালের নিচেই প্রতিদিন চলছে ইমারজেন্সি চিকিৎসা সেবা।  কর্তৃপক্ষের নজরদারির অভাবে  দীর্ঘদিন সংস্কার না হওয়ায় হাসপাতালের দেয়ালে বড় ফাটল দেখা দিয়েছে এবং যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তবুও সেখানে জীবন ঝুঁকি নিয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তার-নার্সরা সেবা দিয়ে যাচ্ছেন

হাসপাতালের  দায়িত্বপ্রাপ্ত  ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.  মেহেদী হাসান   বলেন, “আমরা সীমিত জনবল নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি।  কিন্তু পর্যাপ্ত চিকিৎসক ও কার্যকর সরঞ্জাম না থাকায় রোগীদের প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা  ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, আশা করি  দ্রুত সমস্যার সমাধান হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উপজেলা পর্যায়ে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে জরুরি ভিত্তিতে চিকিৎসক পদ পূরণ, নতুন সরঞ্জাম সরবরাহ এবং অকেজো যন্ত্র মেরামত করা প্রয়োজন।

কাউনিয়ার সচেতন মহল ও সাধারণ মানুষ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছেন—এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

জনবল  ও সরঞ্জাম সংকট  বিষয়ে  জানতে চাইলে

উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা, সুজয় শাহ  জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ