শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ডাকসু নির্বাচন বানচাল করতে চাইলে পরিণতি খুনি হাসিনার থেকে খারাপ হবে

ডেস্ক রিপোর্ট / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে ক্যাম্পাসে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

সাদিক কায়েম বলেন, ‘ডাকসু নির্বাচন জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা। এই নির্বাচন সফল করা আমাদের সবার দায়িত্ব। নির্বাচন বানচাল করার জন্য যারা চক্রান্ত চালাচ্ছে, তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। একটা পক্ষ যারা ডাকসু নির্বাচন বানচাল করতে চায়, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চাই; তাদের সতর্ক করতে চাই, তাদের পরিণতি খুনি হাসিনার থেকে খারাপ হবে।’

তিনি বলেন, ‘আমরা সবাই একসঙ্গে জুলাই আন্দোলন করেছিলাম, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করতে চাই, সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।’

সাদিক কায়েম বলেন, ‘সকাল থেকেই আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত ১৬ বছরে আমাদের কোনো ভোটাধিকার ছিল না। সকাল থেকে ভোটাররা ভোটকেন্দ্রে যাচ্ছে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। সেই উৎসবমুখর পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম। আমরা যখন সেলিব্রেট করছিলাম, তখন দেখলাম, এই নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন চক্রান্ত হয়েছে।’

তিনি বলেন, ‘সর্বপ্রথম ইউল্যাব সেন্টারে প্রায় আড়াইঘণ্টা পুলিং এজেন্ট ও অবজারভারদের ঢুকতে দেওয়া হয়নি। ২১ হলের কারচুপি। রোকেয়া হলের কারচুপি। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চাই, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তাদের অ্যারেস্ট করতে হবে। তাদের থানায় দিতে হবে। তাদের যারা নির্দেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দিয়েছি, যারা এই বানচালের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ