শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নির্বাচন বানচালে যারা চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে: সাদিক

ডেস্ক রিপোর্ট / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালে যারা চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

তিনি বলেন, ডাকসু নির্বাচন আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষার মৌলিক ইস্যু। এ নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে শিক্ষার্থীরা তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তাদের গ্রেফতার করতে হবে, তাদের থানায় পাঠাতে হবে। তাদের যারা এ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির নির্দেশনা দিয়েছে, তাদেরও খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। যারা এ নির্বাচন বানচালের চেষ্টার সঙ্গে জড়িত, তাদের গ্রেফতার করে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি শিবিরের সভাপতি ও জিএস প্রার্থী এস এম ফরহাদ, সেক্রেটারি ও এজিএস প্রার্থী মুহা. মহিউদ্দীন খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ