শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ভোটারকে আগে পূরণকৃত ব্যালট দিলেন পোলিং অফিসার ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তা জিয়াউর

ডেস্ক রিপোর্ট / ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগেই পূরণ করা ব্যালট দিয়েছেন পোলিং অফিসার। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এমন ঘটনা ঘটান পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী। তিনি অমর একুশে হলের কর্মকর্তা।

কেন্দ্রে উপস্থিত সীমা আক্তারের পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পোলিং এজেন্ট জানান, শুরুতে একজন ভোটারকে ব্যালটের একটি পেপারের দুটি কপি দিয়ে দেওয়া হয়েছিল। পরে সেই প্রার্থী দুটিই পূরণ করে ফেলে এবং একটি ব্যালট বাক্স জমা দেয়। একটি টেবিলে জমা দেন।

পরবর্তীতে আরেক ভোটার এলে পূর্বে পূরণকৃত ও ফেরত দেওয়া ব্যালট পেপার তাকে দেওয়া হয়। পরবর্তীতে সেটি পূরণ করা থাকায় ফেরত দেয়। বিষয়টি ‘নাইসলি হ্যান্ডেল’ করা হয়েছে বলে জানান অভিযোগকারীরা।

অভিযোগকারীদের নির্দেশিত টেবিলের পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘অনিচ্ছাকৃত হয়ে গেছে আরকি’।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।

১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ