শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

এক ভোটারকে দুই ব্যালট পেপার দেয়ার অভিযোগ ছাত্রদল সভাপতির

ডেস্ক রিপোর্ট / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যা-ই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ বিষয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

রাকিবুল ইসলাম বলেন, বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট নেই, যা সমস্যা তৈরি করছে। একজন ভোটারকে দু’টো ব্যালট পেপার দেয়ারও অভিযোগ আছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থীর মধ্য থেকে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে প্রায় সব কেন্দ্রেই শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিড় এড়াতে এবং দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন।

সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।

এবার প্রথমবারের মতো হলের বাইরে ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট। শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। সব কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং বিঘ্নিত হবার কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্যও। নির্বাচকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় মোতায়েন থাকবে দুই হাজারেরও বেশি পুলিশ সদস্য।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ পদে ভোট দেবেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ