শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

প্রাথমিকে ছুটি কমিয়ে এনে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রাইমারি স্কুলে মাত্র ১৮০ দিন ক্লাস হয়। এতে পড়াশোনার ক্ষতি হয় বাচ্চাদের। এই ছুটি কমিয়ে এনে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। এদেরকে উপানুষ্ঠানিক শিক্ষায় যুক্ত করার হচ্ছে।

বিধান রঞ্জন আরও বলেন, দেশে সাড়ে ৬৫ হাজার স্কুল আছে। কিন্তু ৩২ হাজার স্কুলেই নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে এই গ্যাপ পূরণ করা হবে বলে জানান তিনি।

এই উপদেষ্টা বলেন, ৩২ হাজার স্কুলে শিক্ষকরা পদোন্নতি পাবেন। যে শিক্ষক সারা জীবন সহকারী শিক্ষক হিসেবে কাজ করে অবসরে যাচ্ছেন, তারা এই পদোন্নতি পাবেন। আর এই ৩২ হাজার শিক্ষক পদোন্নতি পেলে আরও ৩২ হাজার নতুন শিক্ষক নিয়োগ দিতে পারবো।

একজন শিক্ষককে শিক্ষাবহির্ভূত বিভিন্ন কাজে লাগানো হচ্ছে। যেন শিক্ষা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা চেষ্টা করছি, এগুলো চিহ্নিত করে সমাধান করতে, যোগ করেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, অক্টোবর থেকে ১৫০টা উপজেলায় মিড ডে মিল দেয়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায় দেয়া হবে। মিলে বান, ডিম, মৌসুমী ফল, দুধ এবং বিস্কুট দেয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ