শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ১৫

ডেস্ক রিপোর্ট / ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার কেন্দ্রীয় নেতাসহ কার্যক্রম ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন আওয়ামী লীগ কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. নাসিরুল কবির কায়েম (৩৫), যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. আরিফ হোসেন (৪৬), নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার বিষয়ক উপসম্পাদক মো. মোখলেসুর রহমান মুকুল (৩১), নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রায়হান রনি (৩০),  রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন (৩৬), পাবনা জেলার আমিনপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সজিবুল হক রানা (৩৮), যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন শাওন (২৭), হাজারীবাগ থানা আওয়ামী লীগের ২২ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন রুবেল (৪৫), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. কাজী আবু দাউদ লালন (৫৯), শাহবাগ থানা যুবলীগের সভাপতি মো. মোস্তফা (৫৫), মতিঝিল থানা ছাত্রলীগের সহ সভাপতি শাওন কুমার দাস (২৮), মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন (৪২), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ সোহেল (২৪), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. মাহফুজ হোসেন (২৭) ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মো. জহুরুল ইসলাম (৪৮)।

ডিবি সূত্র জানায় যায়, মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ