শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

গুপ্ত সংগঠন ও বটবাহিনীর বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দেবে শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত সংগঠন ও বটবাহিনীর বিরুদ্ধে ৯ এবং ১১ সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং গত এক বছরে বাংলাদেশে নারীদের ওপর যে সাইবার বুলিং করা হয়েছে সেগুলোর সঙ্গে গুপ্ত সংগঠন ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সুপ্রিমকোর্টের মেইন গেইটের সামনে অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে জাতীয়তাবাদী নারী নেত্রীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন ছাত্রদলের এই দুই নেতা।

এ সময় তারা বলেন, নারীরা যাতে রাজনীতিতে না আসে সেজন্য ছাত্রশিবির সরাসরি বিভিন্ন বট আইডি নিয়ন্ত্রণ করছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপাচার্যের সহায়তায় ছাত্রশিবির গুপ্ত রাজনীতি করছে উল্লেখ করে কোনো সংগঠন যেনো আর গুপ্ত রাজনীতি না করতে পারে ঢাবি উপাচার্যকে এই ঘোষণা দেয়ার জোর দাবি জানায় ছাত্রদল।

মানবন্ধনে অংশ নেয়া নারী শিক্ষার্থীরা এ সময় প্রশাসনের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ