শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ছাদ থেকে ফেলে দেওয়া সেই শিক্ষার্থী বেঁচে আছেন

ডেস্ক রিপোর্ট / ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দিয়েছে স্থানীয়রা। রবিবার (৩১ আগস্ট) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাদ থেকে ফেলে দেয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাজিউর রহমান রাজু বেঁচে আছেন। রোববার (৩১ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে, আহত রাজিউর রহমান রাজু বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

ফেসবুক পোস্টে রাজিউর রহমান রাজু লেখেন, আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামীন এর জন্য, যিনি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে নতুন জীবন দান করেছেন। জীবনের এই ৪টা ঘণ্টা সারাজীবন মনে থাকবে। বাবা-মায়ের দোয়ায় ও সকলের সহযোগিতায় আমি নিরাপদে জীবন ফিরে পেয়েছি।

তিনি লেখেন, নিজের মা সঙ্গে উপস্থিত না থাকলেও, আল্লাহ আরো এক মা আমার কাছে পৌঁছায় দিয়েছিলেন। তাই হয়তো বেঁচে গেছি। সেই মা আর ছোটভাইকে সারা জীবন মনে রাখব। অনেকেই অনলাইন-অফলাইনে মেসেজ, কল করে আমার খোঁজখবর নেয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমি আপনাদের রেসপন্স করতে না পারার জন্য দুঃখিত। সকলের মোনাজাতে রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ