শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় নববধূকে বন্ধুদের দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭

স্থানীয় রিপোর্ট / ৭৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গাইবান্ধায় নিজের নববধূকে বন্ধুদের দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ের বিয়ে হয়। গত বুধবার ২ লাখ ৩০ হাজার টাকা দেন মোহর ধার্য করে পারিবারিকভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী আসিফ মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। পরে বৃহস্পতিবার রাতে এ গণধর্ষনের শিকার হন বলে অভিযোগ উঠে।

ওই গৃহবধূর স্বজনরা অভিযোগ করেন, গত বুধবার (২৭ আগস্ট) সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের এক মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। বুধবার শেষ রাতে বিয়ে বিদায় হয়। বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে তাকে কৌশলে বেশ কয়েকটি বড়ি খাওয়ানো পর কয়েকজন মিলে স্বামীর সহায়তায় ধর্ষণ করে।

শুক্রবার দুপুর ২টার দিকে ওই নববধূর পরিবারের লোকজন তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ জানান, চিকিৎসা নিতে আসা ওই নববধূর শরীরে ধর্ষণ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। ধর্ষণের শিকার ওই নারী অসুস্থ থাকায় বিস্তারিত জানা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ