শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

নির্যাতন, মিথ্যা মামলা ও জমি দখলবাজদের বিরুদ্ধে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন।

আরিফুল ইসলাম আরিফ, প্রতিনিধি লালমনিরহাট (সদর) / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের মধ্যে হিরামানিক গ্রামে বসবাসকারী এক অসহায় পরিবার আজ  শুক্রবার বিকাল ৪টায়  হিরামানিক এলাকায়  সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে পরিবারটির সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। জমি দখলের জন্য একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা।প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেন।তাদের পরিবারের কয়েকজনকে গুরুতর আঘাত করেন।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী দখলদাররা প্রশাসনের প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। ফলে পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।

এ সময় অসহায় পরিবারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দখলকৃত জমি ফেরত এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বক্তব্য পাঠ করেন। এ সময় পরিবারটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ