শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল যুবক, রাতে ডাকাতির চেষ্টায় আটক

পঞ্চগড় প্রতিনিধি / ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার সময় সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় এ ঘটনাটি ঘটে। ওই যুবক ডাকাতির উদ্দেশ্যে বিকেলেই ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল। জানা গেছে, আটক সহিদুল হক একই উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকুরু মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ভেতরে আলো জ্বলতে দেখেন এবং শব্দ শুনতে পান। এ সময় সন্দেহ হলে তিনি সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। এ সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ব্যাংকের গার্ড আনিস বলেন, রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতর লাইট জ্বলে থাকতে দেখতে পাই। কিছু একটা শব্দও শুনতে পাই। একা প্রবেশের সাহস পাচ্ছিলাম না। তাই ব্যাংক ম্যানেজারকে ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সহায়তায় ভেতরে যাই। এরপর ওই ডাকাতকে দেখতে পাই।

এ বিষয়ে ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য তবিবর রহমান বলেন, আটক যুবক বিকেলে ব্যাংকে লুকিয়ে ছিল। রাতে সবাই বের হলে সে ডাকাতির চেষ্টা চালায়। এ অবস্থায় ডাকাতির চেষ্টা উদ্বেগজনক হলেও স্থানীয়দের সহযোগিতায় তা ব্যর্থ হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ ডাকাতির চেষ্টায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ