শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

কালীগঞ্জে ভুয়া ডাক্তার হাসিবুলের তিন মাসের কারাদণ্ড

কায়সারুল আলম সোহাগ , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

লালমনিরহাট জেলার কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকায় মোঃ হাসিবুল ইসলাম নামে এক ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের কারাদণ্ড দিয়েছে। আজ মঙ্গলবার মেডিক্যাল ও ডেন্টাল আইন ২০১০ অনুযায়ী নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও ভুয়া পদবী ব্যবহারের দায়ে এ দণ্ড দেওয়া হয়।

হাসিবুল সমাজ বিজ্ঞানে ডিগ্রীধারী হলেও ২০২০ সাল থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এসময় তিনি ব্যবস্থাপত্র দেওয়া, এন্টিবায়োটিক ওষুধ সরবরাহ এবং ইন্ট্রাভেনাস স্যালাইন প্রয়োগের মতো কাজ করতেন। দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে বহু রোগীর ক্ষতি হওয়ার অভিযোগে আজ এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ