শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৮ সেনাসদস্য আহত

ডেস্ক রিপোর্ট / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল দল রাতে টহল দিচ্ছিল। পরে তাদের বহনকৃত গাড়িটি মোহনপুর টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সড়কের পাশের খালে পড়ে যায় ট্রাক ও সেনাবাহিনীর গাড়িটি।

এ সময় ৮ সেনাসদস্য আহত হন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে রাজশাহী মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, মোহনপুর থানার মডেল টাউন এলাকায় সেনাবাহিনীর গাড়িকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ৮ সেনাসদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো মামলা দায়ের করেনি। আইনগত বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ