শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপথগুলোয় অবস্থান নেবে সেনাবাহিনী। এছাড়া ভোট গণনার সময় কেন্দ্রগুলো ঘিরে রাখবে সেনা সদস্যরা, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি মূল গেটেই সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবেন।

তিনি আরও বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল ঘোষণা পর্যন্ত সেনাবাহিনী কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে। মূল উদ্দেশ্য হলো, বাইরের কেউ যেন ভোট গণনার সময় কেন্দ্রে প্রবেশ করতে না পারে।

নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। পাশাপাশি ভোটের সাত দিন আগে থেকেই কোনো বহিরাগত হলগুলোতে অবস্থান করতে পারবে না।

এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে। প্রার্থীরা পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে প্রচারে অংশ নিতে পারবেন। তবে এ সংক্রান্ত কিছু নির্দেশনা দিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ