শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

একযোগে এনসিপির আরও চার নেতার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও চার নেতা পদত্যাগ করেছেন। তারা ময়মনসিংহের নান্দাইল উপজেলা কমিটির সদস্য। উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পদত্যাগকারী নেতারা।

পদত্যাগকারী নেতারা হলেন— এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মন্ডল, শেখ সাদি এবং মোহাম্মদ উল্লাহ।

তারা পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘আমরা উক্ত দলের সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকায় আমরা এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, পদত্যাগের বিষয়টি আমি এখনো জানি না। কেন তারা পদত্যাগ করবেন সেটাও আমার জানা নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ