শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

মাওলানা ভাসানী সেতুতে বৈদ্যুতিক তার চুরি: মামলা দায়ের, অন্ধকারে দুর্ভোগ

স্থানীয় রিপোর্ট / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

গাইবান্ধা ও কুড়িগ্রামের সংযোগকারী নবনির্মিত মাওলানা ভাসানী সেতুর বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে এই মামলা করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ শনিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সেতুর নিরাপত্তা ইনচার্জ শুক্রবার রাতে মামলাটি দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, প্রায় ৩০০ মিটার বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

গত ২০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে উদ্বোধনের রাত থেকেই সেতুতে আলো জ্বালানো সম্ভব হয়নি। স্থানীয় সূত্র জানায়, উদ্বোধনের আগেই সেতুর বৈদ্যুতিক সংযোগের তার চুরি হয়েছিল। ঘটনাটি গোপন রেখে জেনারেটর চালিয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এদিকে, আলোকসজ্জাহীন সেতুতে চলাচল করতে গিয়ে পথচারী ও যানবাহনচালকরা বিপাকে পড়েছেন। সম্প্রতি অন্ধকারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপক সমালোচিত হচ্ছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, “সেতুর বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নেতিবাচক প্রভাব ফেলেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সেতু এলাকায় পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ