শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

কালীগঞ্জে আশ্রয়ন প্রকল্পের রাস্তা ভুমিদস্যুর কবলে

কায়সারুল আলম সোহাগ , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ী ৯নং ওয়ার্ডের

সরকারি আশ্রয়ণ প্রকল্পের ১৫/১৬ টি পরিবার ও এলাকার একাধিক পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা ভূমিদস্যুর কবলে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, সরকারী আশ্রয়ন প্রকল্পে প্রবেশের প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী দখল করে রেখেছেন। ফলে এ প্রকল্পের ১৫/১৬ টি পরিবার ছাড়াও স্হানীয় কয়েকজন পরিবার চলাচলে ভোগান্তিতে পড়েছেন।

অভিযোগে বলা হয়েছে, কাইয়ুম, আজম, আমিনুর ও ফজলুল মিস্ত্রি নামের চার ব্যক্তি রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে ব্যবহার করছেন। রাস্তায় চাষাবাদ করায় সেখানে বসবাসকারীরা পড়েছেন ভোগান্তিতে। তবে অভিযুক্তদের কেউ এ বিষয়ে আমাদের এ প্রতিনিধির সঙ্গে কথা বলতে রাজি হননি।

এদিকে এলাকাবাসীর দাবি, আশ্রয়ন প্রকল্পের রাস্তা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ