শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার

কায়সারুল আলম সোহাগ , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বুধবার (২০ আগস্ট) সকালে এটিইউয়ের মুখপাত্র পুলিশ সুপার শিরিন আক্তার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ আগস্ট রাতে গাজীপুর সদর সিটি করপোরেশন মোড় এলাকা থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রবিউল লালমনিরহাটের কালীগঞ্জ থানায় ২০২২ সালের একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় চলতি বছরের ৩ জুলাই আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এর পর থেকেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এছাড়া তার বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার শিরিন আক্তার জাহান আরও জানান, রবিউল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গাজীপুরের বিভিন্ন এলাকায় তিনি অবস্থান করছিলেন বলে আগে থেকেই তথ্য ছিল।

 

:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ