শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

রংপুরে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুরে ইকরচালী ইউনিয়ন পরিষদের সামনে থেকে ওই চেয়ারম্যানকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম।

ইদ্রিস উদ্দিন উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এ কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন তিনি।

স্থানীয়রা জানান, আজ বেলা ২টা ৩০ মিনিটের দিকে একটি গাড়িতে ডিবি পুলিশের একটি টিম ইকরচালী ইউনিয়ন পরিষদে আসে। সেখান থাকা চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয় কয়েকজন বাধা দিলে তাঁদের অফিসে যেতে বলা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে আজ দুপুরে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। তাঁর নামে মহানগর কোতোয়ালি থানায় মামলা আছে।

মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই টাউন হলের সামনে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়। এ ঘটনায় রংপুর নগরীর বাবুখা এলাকার আবু সাঈদ মিয়া (৪০) বাদী হয়ে ৭ নভেম্বর ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে আসামি করে রংপুর মহানগর কোতোয়ালি থানায় হত্যা চেষ্টার মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ