শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা’ গান নিয়ে বিতর্কে যুবদলের হামলা, আহত ১

ডেস্ক রিপোর্ট / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

চাঁদপুরে আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা কার্যালয়ে এনসিপির আয়োজিত ডিজে পার্টিতে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিতর্কের জেরে যুবদলের হামলায় একজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে শহরের আ.লীগ জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে ।

আহত আল আমিন সায়েম (২৪) একজন বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং শহরের ইসলামপুর গাছতলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের ওসিসি’তে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আনিছুর রহমান জানান, আল আমিনের মাথায় সেলাই লেগেছে এবং তিনি পর্যবেক্ষণে আছেন।

আহতের ভাষ্য, সন্ধ্যা থেকে এনসিপি, বৈষম্যবিরোধী শিক্ষার্থী এবং জেলা ছাত্রদলের কয়েকজন মিলে ওই অফিসে ডিজে পার্টি চলছিল। রাত ১১টার দিকে যুবদলের ও ছাত্রদলের কয়েকজন এসে তাদের উদ্দেশে প্রশ্ন তোলে ‘জয় বাংলা’ স্লোগান কেন দেওয়া হচ্ছে? এরপর হামলা চালিয়ে সাউন্ড সিস্টেমসহ বঙ্গবন্ধুর টানানো ভাঙা ছবি পূণরায় ভাঙচুর করে। হামলাকারীদের মধ্যে যুবদলকর্মী পারভেজ ও সেলিম তার মাথায় আঘাত করে বলে দাবি আল আমিনের।

তিনি আরও জানান, হামলার সময় সেখানে উপস্থিত মোহনা টিভির(নাম জানা নেই) এক সাংবাদিক ক্যামেরা বন্ধ করে চলে যান। কিন্তু বিষয়টি নিয়ে কোনো ভিডিও করেননি। আল আমিনের দাবি, তারা কোনো ‘জয় বাংলা’ স্লোগান দেননি বরং আ.লীগের অতীত কর্মকাণ্ড স্মরণ করিয়ে দেওয়া ও প্রতিবাদের অংশ হিসেবেই অনুষ্ঠানটি ছিল।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, ঘটনার পর তিনি ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মধ্যে সমঝোতা করেন। একজন আহত হয়েছেন বলে তিনি জেনেছেন, তবে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি আইনি পর্যবেক্ষণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ