শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

কক্সবাজার সফরে এসে হটাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে ঢাকায়

ডেস্ক রিপোর্ট / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

খাদ্যে বিষক্রিয়ায়’ অসুস্থ হয়ে পড়ায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফেরানো হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উপদেষ্টাকে ঢাকায় ফেরানোর কথা জানান সিভিল সার্জন মোহাম্মদুল হক।

তিনি বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, “সন্ধ্যা থেকে তিনি (উপদেষ্টা) পেটে ব্যথা অনুভব করছিলেন। পরে এখানে চিকিৎসকরা তাকে দেখেছেন।

“আমরা স্যারের পরিবারের সঙ্গে কথা বলেছি। রাত ১০টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা করেন।”

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী বলেন, “শারীরিক অসুস্থতার কারণে উপদেষ্টা মহোদয় ঢাকা ফিরে গেছেন। যেহেতু এটি সরকারি সফর ছিল, সে অনুযায়ী আমরা তাকে প্রটোকল দিয়েছি।

“শহরের পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইসে ছিলেন উপদেষ্টা। সেখান থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্মুলেন্সে করে কক্সবাজার বিমানবন্দরে নেওয়া হয়।”

জেলা প্রশাসন জানিয়েছে, চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকালে ফারুকী কক্সবাজারে আসেন। শনিবার বিকাল পর্যন্ত বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ