শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

মধ্যরাতের ফেইসবুক পোষ্টে কাকে ইঙ্গিত করলেন পার্থ?

ডেস্ক রিপোর্ট / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আন্দালিব রহমান পার্থের ভ্যারিফাইড ফেইসবুক একাউন্ট থেকে একটি স্যোসাল স্ট্যাটাস খুঁজে পাওয়া গিয়েছে। যেখানে তিনি লিখেছেন- “এক সময় ভাত খুজতো ক্যান্টিনে — এখন হাঁস খুজে ওয়েস্টিনে” ।

ফেইসবুকে দেয়া স্ট্যাটাসটি যে, সম্পূর্ন রূপে রাজনৈতিক ইঙ্গিতপূর্ন সেটি বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি, যুব ও ক্রীড়া উপদেষ্টার একটি সাক্ষাৎকার যেখানে তিনি বিবৃতি দিয়েছেন যে, প্রজাতন্ত্রের কাজে দিনরাত ব্যস্ত থাকার পর মধ্যরাতে খাবারের খোঁজে নীলা মার্কেট ছুটে যান তিনি। কোন কারন বশত, সেখানে খাবার না পেলে হোটেল ওয়েস্টিনে গিয়ে গিয়ে সকালের নাস্তা করে বিশ্রাম নেন, এবং পরবর্তীতে আবার কাজে নিয়োজিত হন।

এমন তুচ্ছ কিন্তু বিষ্ফোরক মন্তব্যের ফলে, সামাজিক মাধ্যমে গতকাল সারাদিন নানাবিধ আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যায়। বিভিন্ন ছোট বড় মাধ্যম, এমনকি একাধিক স্যোসাল প্ল্যাটফর্মেও হয় চর্চা ও টিপ্পনী। যার ধারবাহিকতায়, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন ভাবে ইঙ্গিতপূর্ন ভাবে মন্তব্য করেন।

এদিকে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পোষ্টের আভ্যন্তেরে নেটিজেনদের মন্তব্য দেখে এটি মুটামুটি স্পষ্ট যে, তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে নিয়েই টিপ্পনী করেছেন। মন্তব্যের ঘরে বিষয়টিকে বিভিন্ন ভাবে দেখা গিয়েছে। কিছু মানুষ এটাকে নিছক মজার ছলে, আবার কিছু মানুষ এটিকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন। অবশ্য এখনো পর্যন্ত এই পোষ্টের ব্যাপারে কোন মন্তব্য করেন নি ব্যরিস্টার আন্দালিব রহমান পার্থ। তবে রাজনৈতিক এই আবহ এবং টিপ্পনীকে সামাজিক মাধ্যমে বেশ গুরুত্বদিয়ে দেখা হচ্ছে, যেটি প্রতিক্রিয়া দেখে বলাই যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ