শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ওয়েবসাইট উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপাচার্যের অফিস কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ল্যাপটপের বাটনে ক্লিক করে নতুন ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে তিনি উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে যেকোনো প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচারমাধ্যম। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, একাডেমিক, গবেষণা ও সাংস্কৃতিক অগ্রগতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় ওয়েবসাইট থেকেই। র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে। তাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই আমরা নতুন ওয়েবসাইটটি তৈরি করেছি।”

অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইইই বিভাগের প্রধান ড. মো. আলী আজগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মুহাম্মদ একরামুল হক, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোহসিনা সুলতানা ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।

আগের ওয়েবসাইটটি পুরনো ও আধুনিক সুবিধাবঞ্চিত হওয়ায় নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে আধুনিক ফিচার, তথ্যসমৃদ্ধ কনটেন্ট ও দৃষ্টিনন্দন নকশা নিয়ে। তবে ওয়েব ঠিকানা অপরিবর্তিত থাকছে— www.jkkniu.edu.bd। প্রতিটি বিভাগ ও দপ্তরের তথ্য হালনাগাদের জন্য একজন করে অ্যাডমিন নিয়োগ করা হয়েছে। পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তারা চাইলে নিজ নিজ তথ্য আপডেটের জন্য আইসিটি সেল থেকে আইডি ও পাসওয়ার্ড নিতে পারবেন। ওয়েবসাইটের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ