শিরোনাম
রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

পুলিশের পোশাকে হিন্দিভাষার কথোপকথন শুনতে পাই: চানখারপুল গণহত্যার সাক্ষীর জবানবন্দী

ডেস্ক রিপোর্ট / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

চানখারপুল গণহত্যায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে শহীদ ইয়াকুবের চাচা বলেন, ৫ আগস্ট সকালে চানখারপুল এলাকায় শত শত আন্দোলনকারী জড়ো হয়। তখন পোষাকধারী কিছু পুলিশ সদস্যকে হিন্দি ভাষায় নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুনি। এসব পুলিশের গুলিতে আমার ভাতিজা ইয়াকুব মারা যায়। আমি শেখ হাসিনাসহ তার দোসর সবার ফাসি চাই।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে চানখারপুল গনহত্যায় মোট তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। শহীদ ইয়াকুবের মা সাক্ষীতে বলেন, আমার ছেলে নিরপরাধ, তার ছেলে আন্দোলনেকে যাওয়ায় হাসিনার পুলিশ ইচ্ছাকৃত ভাবে হত্যা করেছে।

জবানবন্দিতে সন্তানহারা রহিমা আক্তার আরো বলেন, আমার ৩৫ বছরের ছেলে মো. ইয়াকুব নিউ মার্কেটে ডেলিভারিম্যানের কাজ করত। সে প্রায়ই ছাত্র আন্দোলনে যেত। গত বছর ৫ আগস্টও চানখারপুল এলাকার আন্দোলনে গিয়েছিল। ওইদিন সে সেখানে গুলিবিদ্ধ হয়। পেটের এক পাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশ দিয়ে ভুঁড়িসহ বের হয়ে যায়। প্রথমে আমাকে বলছিল না। সবাই সান্ত্বনা দিচ্ছিল। আমি সবাইকে বললাম, তোমরা কাঁদতেছ কেন? আমারে কাঁদতে দাও না কেন? একপর্যায়ে আমার ছেলের লাশ যখন খাটিয়ায় করে আনা হয়, তখন খাটিয়া বেয়ে অনেক রক্ত পড়ছিল।

আরো সাক্ষী দেন শহীদ ইস মামুলের ভাই মহিবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ