শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ১০৫ ফিট প্রাচীর ভাঙার অভিযোগ

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম গ্রামে পূর্ব শত্রুতার জেরে ১০৫ ফিট দীর্ঘ একটি প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার আবদার আলী ও মনজার আলীর পাঁচ ছেলের বিরুদ্ধে।

বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মনিরুল ইসলামের পরিবারের অভিযোগ, প্রায় ২ মাস ১৫ দিন আগে তারা নিজেদের পৈতৃক সম্পত্তির রাস্তার ধারে ব্যক্তিগত অর্থায়নে প্রাচীরটি নির্মাণ করেন। জমি ও রাস্তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আজ ভোরে সাবল ও হাতুড়ি দিয়ে প্রাচীরটি ভেঙে ফেলে অভিযুক্তরা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রাচীর ভাঙার কাজে অংশ নেয় আবদার আলীর ছেলে রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, সেরাফুল ইসলাম এবং মনজার আলীর ছেলে জয়নাল ও ইকরা।

প্রাচীর নির্মাণকারী রাজমিস্ত্রি রাকিবুল ইসলাম বলেন, “এটি শক্ত ভিত্তির ওপর এমনভাবে নির্মাণ করা হয়েছিল যা সাধারণ পানির চাপে ভেঙে ফেলা সম্ভব নয়। একে পরিকল্পিতভাবেই ভেঙে ফেলা হয়েছে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ