শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

১২০তম জন্মদিন পালন করলেন শ্রীমঙ্গলের রাম সিং গড়, আসল বয়স ১৩৬

ডেস্ক রিপোর্ট / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সবকিছুরই শেষ আছে—এই কথা যেন বিশ্বাস করেন না রাম সিং গড়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মেকানীছড়া চা বাগানের প্রান্তে, গাছগাছালি আর পাখির কূজনে ঘেরা ছোট্ট এক কুড়েঘরে বসেই শতক পার করা এই মানুষটির জীবনের গল্প যেন সময়কে হার মানায়।

বুধবার (৬ আগস্ট) ছিল রাম সিং গড়ের ১২০তম জন্মদিন—কমপক্ষে জাতীয় পরিচয়পত্র তাই বলে। তবে তিনি নিজে বলেন, ‘আইডি কার্ডে বয়স কম লেখা, আসল বয়স ১৩৬ বছর।’

দীর্ঘ এই জীবনযাত্রার সম্মানে এদিন বিকেলে তার ঘরেই কেক কেটে জন্মদিন উদযাপন করলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। সঙ্গে ছিলেন প্রশাসনের অন্য কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও চা শ্রমিকেরা। উপহারসামগ্রীও তুলে দেওয়া হয় তার হাতে।

চা শ্রমিক হিসেবে একসময় কাজ করা রাম সিং গড় এখন অবসরে। বয়সের ভারে ন্যুব্জ হওয়ার কথা থাকলেও বাস্তবে তার চেহারায় ক্লান্তির ছাপ নেই তেমন। চোখে চশমা ছাড়াই পড়তে পারেন, লিখতেও পারেন সাবলীলভাবে। শারীরিক কোনো জটিলতাও নেই। ইউএনও ইসলাম উদ্দিন বলেন, “এই বয়সেও তার মাঝে এমন সজীবতা সত্যিই অবাক করার মতো। তিনি যেন জীবন্ত ইতিহাস।”

রাম সিংয়ের বসতভিটা ভারতের সীমান্তঘেঁষা নো-ম্যানস ল্যান্ডে, যেখানে যাতায়াত যেমন কঠিন, তেমনি জীবনধারাও অনেকটা ছিটমহলের মতোই বিচ্ছিন্ন। কিন্তু প্রশাসনের তদারকিতে সেখানে এখন ২৮টি পরিবার সোলার বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। সরকার সেই দুর্গম এলাকায় ইউনিয়ন পর্যায়ের সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করছে বলেও জানান ইউএনও।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, রাম সিং গড় বাংলাদেশের সবচেয়ে প্রবীণ মানুষ। তার জীবনের প্রতিটি দিন যেন একেকটি ইতিহাসের পৃষ্ঠা। ১৩৬ বছর বয়সে এসেও যে মানুষ নিজের হাতে চা বানিয়ে অতিথিদের আপ্যায়ন করেন, তার জীবন কেবল জন্মদিনে নয়—উদযাপনযোগ্য প্রতিদিনই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ