শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

২০ আগষ্ট উদ্বোধন হতে যাচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা সেতুর

স্থানীয় রিপোর্ট / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর স্বপ্নের তিস্তা সেতু আগামী ২০ আগস্ট উদ্বোধন করা হবে। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তারিখ নিশ্চিত করা হয়।

এর আগে সেতুটি উদ্বোধনের তারিখ প্রথমে ২ আগস্ট এবং পরে ২৫ আগস্ট নির্ধারণ করা হয়েছিল। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, উদ্বোধনের দিন থেকেই যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

প্রায় ১,৪৯০ মিটার দীর্ঘ এ সেতুটি এলজিইডির অন্যতম বৃহৎ নির্মাণকাজ। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারীকে সরাসরি সংযুক্ত করবে, ফলে দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগের সময় প্রায় ৪ ঘণ্টা কমে আসবে।

সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পিসি গার্ডার নির্মাণ করেছে। এতে রয়েছে ৩১টি স্প্যান, উন্নত রঙ ও লাইটিং, এবং সেতুর উভয়পাশে প্রায় ৩.৫ কিলোমিটার নদী শাসন ব্যবস্থা। সংযোগ সড়কের দৈর্ঘ্য ৮৬ কিলোমিটার।

২০১৪ সালের ২৬ জানুয়ারি সেতুর ফলক উন্মোচন হলেও নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে, ব্যয় হয় ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা। স্থানীয়দের আশা, সেতু চালু হলে দুই পাড়ের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমানের বড় পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ