শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

বাইকের চাকার কাদা গায়ে লাগায় মাইকে ঘোষণা দিয়ে মারামারি দুই গ্রামের

ডেস্ক রিপোর্ট / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে কাদা ছিটকে এক যুবকের গায়ে লাগার ঘটনার এক দিন পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা বল্লম, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে স্থানীয়রা জানায়, রোববার বিকেলে বাড়ি থেকে উপজেলার গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন তাজুল ইসলাম নামে এক যুবক। এসময় বিপরীত দিক থেকে মোটরসাইকেল করে আসছিলেন পাশের গ্রামের মাসুদ মিয়া। মাসুদের বাইকে থেকে তাজুলের গায়ে কাদা ছিটকে পড়লে দুই জনের তর্ক হয়। পরে মাসুদ তাজুলকে মারধর করেন। এতে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দেশীয় নানা অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ