শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

দিনাজপুরে ১৫ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার, একজন পলাতক

দিনাজপুর প্রতিনিধি / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

দিনাজপুর শহরের কোতয়ালী থানাধীন পূর্ব দপ্তরীপাড়ায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এবং তার ভাই পলাতক রয়েছেন।

রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ আমিনুল ইসলাম (৪০) এবং পলাতক মোঃ রানা (৩৬) দুজনই মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে ও পূর্ব দপ্তরীপাড়ার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দপ্তরীপাড়ায় রানা’র বাড়ি ঘিরে ফেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বাড়ির মূল গেটের সামনে থেকে আমিনুলকে আটক করে তার হাতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে রানা’র শয়নকক্ষের মেঝেতে রাখা প্লাস্টিকের বস্তা থেকে আরও ১২ কেজি গাঁজা এবং ওয়্যারড্রপের ড্রয়ার থেকে দুই প্যাকেটে মোট ৩৬০ পিস ইয়াবা (ওজন ৩৬ গ্রাম) উদ্ধার করা হয়।

জব্দ করা গাঁজা ও ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫৮ হাজার টাকা বলে পুলিশ জানায়। উদ্ধারকৃত আলামত সিলগালা করে বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের এই পরিদর্শক।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ), ১০(ক) ও ৪১ ধারায় কোতয়ালী থানায় মামলা রুজু হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ