শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ডেস্ক নিউজ / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মিনারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ফুল দেওয়াকে কেন্দ্র করে হওয়া এ সংঘর্ষে আহত হয়েছেন দুজন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহতরা হলেন—উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী গ্রামের সাজু মিয়ার ছেলে বিল্লাল মিয়া ও ইছাপুরা ইউনিয়নের মহরম আলীর ছেলে জীবন মিয়া।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, ফুল আগে দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। সে সময় ছুরিকাঘাতে দুজন আহত হন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ