শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

বেরোবি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর জন্য ৭টি বাস ভাড়ার অনুমোদন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে চলতি (২০২৫-২৬) অর্থবছরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকবৃন্দের একটি কোস্টার এবং কর্মচারীগণের জন্য ১টি বাস ভাড়া নেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ বুধবার (৬ আগস্ট, ২০২৫) ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য মোট ৭টি যানবাহন ভাড়া নেওয়ার অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, ইউজিসি কর্তৃক এই নির্দেশনা প্রদানের ফলে বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে ৭টি বাস সংযুক্ত হবে। খুব দ্রুতই বাস ভাড়া চুক্তি সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকবৃন্দের একটি কোস্টার এবং কর্মচারীগণের জন্য ১টি বাস পরিবহন সেবায় নিয়োজিত হবে। এতে করে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের যাতায়াতে পরিবহন সংকট দূর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ