শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ডোমারে বিএনপি প্রার্থীর গাড়ি হামলা মামলা: আ.লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

নীলফামারী(ডোমার) প্রতিনিধি / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নীলফামারীর ডোমারে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— চান্দখানা মাস্টারপাড়া এলাকার মৃত আব্দুল মিজিদ বসুনিয়ার ছেলে কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম (৬৭), জোড়াবাড়ী সেক্রেটারীপাড়া এলাকার মৃত জতিন্দ্রনাথ রায়ের ছেলে ইউপি সদস্য ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র রায় (৫৫) এবং সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি শ্যামের ডাঙ্গা এলাকার বিমল চন্দ্রের ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নম্বর ওয়ার্ড সম্পাদক বিকাশ চন্দ্র (৩২)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এক এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত গাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ