শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা; হতে পারতো বড় কোনো দুর্ঘটনা!

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন এলাকায় রাতে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে রাখার ঘটনায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি আন্তঃনগর ট্রেন। সময়মত বিষয়টি নজরে আসায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার রাত ১০টার দিকে স্থানীয় এক পথচারী রেললাইনে তালাবদ্ধ শিকল দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের জানান এবং পরে খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষ ও নলডাঙ্গা থানা পুলিশকে। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আত্রাই থেকে ডাকা এক মিস্ত্রির সহায়তায় শিকল ও তালা কেটে ফেলে।

এ ঘটনায় সীমান্ত এক্সপ্রেস ট্রেন প্রায় ৩ ঘণ্টা, নীলসাগর এক্সপ্রেস ২ ঘণ্টা এবং একতা এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্বিত হয়। পরে রেলপথে স্বাভাবিক চলাচল পুনরায় শুরু হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতায় হলেও আমরা খবর পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। এটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার করা শিকল ও তালা মাধনগর রেলস্টেশনের হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে। দ্রুত তদন্ত ও দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ