শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইউনিয়ন জামায়াত নেতার বিরুদ্ধে চাচাতো ভাইয়ের জমি দখল করে ঘর উত্তোলেনের অভিযোগ উঠেছে। এমনকি দলীয় নেতাকর্মীদের নিয়ে পাহারা দিয়ে জমি মালিককে ওই এলাকায় ঢুকতে দিচ্ছে না বলে জানিয়েছে ভুক্তভোগী জামাল হোসেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জামাল। পুলিশ বলছে, দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মিমাংসা করা হবে।

এর আগে চলতি বছরের ১১ জুলাই ভোরে লোকজন নিয়ে এই জমি দখল করা হয় বলে অভিযোগ।

অভিযুক্ত জামায়াত নেতা আব্দুস সালাম আজাদী বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন জামায়াতের রোকন।

ভুক্তভোগী জামাল হোসেন হাওলাদার বলেন, আমার বাবা মৃত মতিউর রহমান ২০০৩ সালে চাঁদপাশা মৌজার ৪০৭ নম্বর খতিয়ানে ১০ শতাংশ জমি কিনে নেয়। ওই জমিতে আমরা বিভিন্ন গাছ রোপণ করে বাড়ি করার পরিকল্পনা করেছি। কিন্তু আমার চাচাতো ভাই ১১ জুলাই ভোর রাতে আমাদের কেনা জমি লোকজন নিয়ে দখল করে নেয়। রাতেই সেখানে ঘর তোলেন। শুধু ঘরই তোলেনি তিনি আমাদের রোপণ করা গাছগুলো কেটে ফেলেছেন।

জামাল আরও বলেন, সর্বশেষ ঘটনাসহ থানায় মোট পাঁচটি অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমার চাচাতো ভাই জামায়াতের লোক হওয়ায় ভয়ে কেউ সহায়তা করছে না। তিনি দলীয় প্রভাব কাজে লাগিয়ে আমাদের জমিতে যেতে দিচ্ছেন না। আমাকে প্রকাশ্যে বিভিন্ন হুমকি দিচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ছেলে মুজাহিদ বলেন, জামাল জামায়াত নেতার অন্য একটি জমি দখল করে রেখেছেন। সেই জমি আমাদের বুঝিয়ে দেয়নি জামাল। সেই জমি ফিরে পেলে জামালের জমির দখল ছেড়ে দেবো।

অভিযোগের তদন্ত কর্মকর্তা বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, অভিযোগের বিষয়ে বৈঠকের কথা ছিল। তবে আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত থাকায় বসা হয়নি। পরবর্তী সময়ে আমরা অভিযোগ নিয়ে তদন্তে বসব। ঘটনাস্থলের পরিবেশ শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ