শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে পুলিশের তৎপরতায় কালীগঞ্জ থেকে চোরাই দুই অটোরিকশা উদ্ধার

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

লালমনিরহাট জেলায় পুলিশি তৎপরতায় চুরি হওয়া দুইটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) দিনভর বিভিন্ন স্থানে চালানো যৌথ অভিযানে অটোরিকশা দুটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), আদিতমারী থানা এবং কালীগঞ্জ থানার অধীন গোড়ল তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে কালীগঞ্জ উপজেলার শিবরাম এলাকায় পলাতক এক আসামির বাড়ি থেকে অটোরিকশা দুটি জব্দ করা হয়। অভিযুক্ত মনিরুজ্জামান ওরফে জামাল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

উদ্ধারকৃত যানবাহনের একটি ইতোমধ্যে মালিক সনাক্ত করেছেন। আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দা মোঃ জয়নাল আবেদীন জানান, তার অটোরিকশাটি গত ২৪ জুলাই রাত ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজার এলাকা থেকে চুরি হয়। ঘটনার পরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই অটোরিকশাগুলো উদ্ধার করতে সক্ষম হয়। জব্দ করা যানবাহনগুলো পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ