শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তুষভান্ডার বাজার ও উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোঃ শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ জামাল, কাকিনা শান্তি নিকেতনের অধ্যক্ষ আহসানুল কবির ফিরোজসহ অন্য শিক্ষক নেতারা।

বক্তারা বলেন, একই বয়স ও পাঠ্যক্রমে শিক্ষালাভ করেও কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, যা শিক্ষাক্ষেত্রে চরম বৈষম্যের উদাহরণ। তারা দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ