শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

আইএসপিআর বলছে ৩১, সরকারি তথ্যে এক দিন পর নিহত কমে ২৯

ডেস্ক রিপোর্ট / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে গড়মিল দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে আজ বুধবার দুপুরে (বেলা ১১টা পর্যন্ত) ২৯ জন নিহতের তথ্য দেওয়া হয়েছে। অথচ প্রায় ২৪ ঘণ্টা পূর্বে (মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত) আইএসপিআর থেকে জানানো হয়েছিল এ দুর্ঘটনায় নিহত ৩১ জন।

শুধু নিহত নয় আহতদের সংখ্যা নিয়েও সরকার এবং আইএসপিআরের দেওয়া তথ্যে অমিল রয়েছে।

গতকাল আইএসপিআর ১৬৫ জন আহতের তথ্য জানিয়েছিল। এদিকে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ৬৯ জন আহত অবস্থায় চিকিৎসাধীন।

মঙ্গলবার আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ৩১ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬, লুবনা জেনারেল হাসপাতালে ২, উত্তরা আধুনিক হাসপাতালে ১ ও ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত আজকের তালিকা অনুযায়ী, নিহত ২৯ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫, লুবনা জেনারেল হাসপাতালে ১, ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন।

দুটি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইএসপিআর উত্তরা আধুনিক হাসপাতালে একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল যেটি স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় নেই। এ ছাড়া সিএমএইচে নিহতের সংখ্যা আইএসপিআর ১৬ জন জানালেও সরকার বলছে ১৫। লুবনা জেনারেল হাসপাতালে আইএসপিআর দুজন আর সরকার একজন নিহতের তথ্য দিয়েছে। অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা আইএসপিআরের থেকে একজন বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ