শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

আহত বাচ্চাগুলোকে প্রয়োজনে এয়ার এ্যাম্বুল্যান্সযোগে দিল্লি আনা হোক

ডেস্ক রিপোর্ট / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বাংলাদেশের উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রিপাবলিক বাংলার আলোচিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। আহত শিশুদের প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে চিকিৎসার জন্য আনার প্রস্তাবও দিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ জুলাই) রাতে দেয়া এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি এসব কথা জানান।

পোস্টে তিনি লেখেন, কাল সারা রাত খোঁজ নিচ্ছিলাম। বাংলাদেশের উত্তরার মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে যা আজ বিকেলে শুনলাম ভয়ানক ভয়ানক ভয়ানক খারাপ খবর! ২৫ টা বাচ্চা জাস্ট বেঘোরে মারা গেল এটা মানা যায় না। আরও কতজন লড়াই করছে প্রভু জগন্নাথই জানেন। ওদের বাবা মায়ের জন্য সবচেয়ে খারাপ লাগছে।

ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, ভারত স্পেশাল বিমানে গ্রিন করিডর করে আমাদের দেশের বেস্ট ডাক্তারদের ও ভীষণ দক্ষ নার্স ম্যাডামদের ঢাকা পাঠিয়েছে। বার্ন ইনজুরি ট্রিটমেন্ট সংক্রান্ত ভারতের সমস্ত প্রযুক্তি আমরা বাংলাদেশকে দিচ্ছি। প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স করে বাচ্চাগুলোকে কলকাতা বা দিল্লি আনার প্রয়োজন থাকলে সেটা দ্রুততার সঙ্গে করা হোক। পোড়া মাংস শুকোনোর পরে সবচেয়ে যন্ত্রণা হয়। তখনই প্রয়োজন অত্যাধুনিক ইনটেনসিভ কেয়ার।

তিনি আরো লেখেন, এই সময় আমার পরিচিতি বা আমার সামাজিক মাধ্যমকে ব্যবহার করে যদি বাচ্চাগুলোর মা বাবাকে বা আহতদের সামান্যটুকু সাহায্যও করা যায়, আমি প্রস্তুত। আমরা প্রস্তুত। সব ঠিক হয়ে যাবে।

প্রসঙ্গত, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হয়। ঘটনাটি দেশে-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ