শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বান্দরবানকে শাস্তির জায়গা বলে তোপের মুখে; অবশেষে দুঃখ প্রকাশ করলেন সারজিস আলম

ডেস্ক রিপোর্ট / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

পঞ্চগড়ের জুলাই পদযাত্রায় দেওয়া এক বক্তব্যে বান্দরবানকে ‘চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির জায়গা’ হিসেবে উল্লেখ করে সমালোচনার মুখে পড়েছেন এনসিপি নেতা সারজিস আলম। তার ওই মন্তব্য পার্বত্য অঞ্চলের জনগণের মর্যাদায় আঘাত করেছে বলে অভিযোগ তুলেছেন বান্দরবানের ছাত্র নেতারা।

রবিবার (২০ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবে ‘ছাত্র সমাজ’ এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় ছাত্রনেতারা সারজিসের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

তবে সমালোচনার পর বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন সারজিস আলম। তিনি লিখেছেন,সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দ্যের রাঙ্গামাটি থেকে…আমরা লড়াই করব সকল জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে; জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার।

তিনি আরো লেখেন, বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ