শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

কারাগারে গাঁজা পৌঁছে দিতে এসে আটক, দর্শনার্থীর ১০ দিনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

হবিগঞ্জ জেলা কারাগারে বন্দির জন্য আনা জামাকাপড়ে লুকিয়ে গাঁজা দেওয়ার সময় মো. ফজলু মিয়া (৫০) নামের এক দর্শনার্থীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শনিবার (১৯ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত ফজলু মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, শনিবার দুপুরে হত্যা মামলায় আটক থাকা এক আত্মীয়ের জন্য জামাকাপড় নিয়ে যান ফজলু মিয়া। জেলগেটে তল্লাশির সময় তার আনা কাপড়ের মধ্যে সন্দেহজনক কিছু বোঝা গেলে বিস্তারিত খতিয়ে দেখা হয়। পরে একটি প্যান্টের পকেটের সেলাই খুলে ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। বিষয়টি জেল সুপার মো. মুজিবুর রহমানকে অবহিত করলে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কারাগারে গিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কারা সূত্র জানায়, উদ্ধার করা গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

দর্শনার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. মুজিবুর রহমান। তিনি বলেন, ‘কারাগারে কোনো অবৈধ বস্তু প্রবেশ ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। আইন অমান্য করে কেউ মাদক প্রবেশ করাতে এলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ