শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

কালীগঞ্জে সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর বাজারে সেনা টহলের সময় মাদক বিক্রির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। পরে অভিযানে তার বাড়ি থেকে আরও চারজনকে আটক করা হয়। উদ্ধার হয়েছে ১৯ বোতল ফেনসিডিল, দুটি মোটরসাইকেল এবং দুটি ছয় ফুট লম্বা রামদা।

২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনা টহল দলটি মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালায়। ক্যাপ্টেন রওনকের নেতৃত্বে সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর বাজার থেকে মো. আমিনুল মিয়া (১৮) নামে এক যুবককে আটক করে।

পরে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়—মোছা. আসিয়া পারভিন (১৮), মো. ওসমান গনি (২২), মো. ইয়াকুব আলী (২১) ও মো. নুর ইসলাম (৫২)-কে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রমজান আলী জানান, আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে চাপারহাট এলাকায় মাদকের অবাধ ব্যবসা চলছিল। সেনা অভিযানে বড় একটি চক্র ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ