শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী ও সুদের ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নীলফামারী / ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নীলফামারীর ডোমার উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শাহজাহান মিয়া (৩৫) নামে একজন সন্ত্রাসী ও সুদের ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) রাতে উপজেলার মৌজাপাঙ্গা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রওশন আলী। অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করে ডোমার থানা পুলিশ।

আটক শাহজাহান মিয়া ওই এলাকার বাসিন্দা হাফিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, শাহজাহান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও চেক নিয়ে উচ্চ সুদে টাকা দিয়ে আসছিলেন। পরবর্তীতে সময়মতো ঋণ পরিশোধ করতে না পারলে তিনি দেনাদারদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

স্থানীয়দের অভিযোগ, তার সুদের ব্যবসার কারণে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। এমনকি কয়েক মাস আগে ঋণের চাপে একজন আত্মহত্যা করেছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন,

“শাহজাহান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে উচ্চ সুদে টাকা দিয়ে আসছিলেন। তিনি মানুষকে ফাঁকা স্ট্যাম্প ও চেকে সই করিয়ে নিতেন। এ কারণে অনেক পরিবার পথে বসেছে। সেনাবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ