শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ঢাকা-বুড়িমারী রেল চলাচল নিয়ে হাইকোর্টের রুল জারি

মুবাশ্বির ইজায মুর্শিদ,লালমনিরহাট,পাটগ্রাম / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দিয়েছিলেন হাতীবান্ধার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল। তাতেও কাজ না হলে রিট করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রিটকারী আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ১৪ জুলাই হাইকোর্ট রুল জারি করেছেন। বৃহস্পতিবার আদেশের অনুলিপি হাতে পেয়েছি।’

ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বলেন, ‘বুড়িমারী থেকে ঢাকা সরাসরি চলাচল করার জন্য ‘‘বুড়িমারী এক্সপ্রেস’’ ট্রেনটি চালু হয়। কিন্তু চালু হওয়ার এক দিন পর থেকেই সেটি লালমনিরহাট টু ঢাকা চলাচল করছে। লালমনিরহাটের প্রায় ২০ লাখ মানুষ বুড়িমারী, পাটগ্রাম,আলাউদ্দিন নগর, বাউরা, বড়খাতা, হাতীবান্ধা, ভোটমারি, কালিগঞ্জ, তুষভান্ডার ও আদিতমারীতে বসবাস করেন। তাদের সরাসরি ঢাকা যাতায়াতের জন্য ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনটি অত্যন্ত প্রয়োজনীয়। বিষয়টি নিয়ে স্থানীয়রা নানা কর্মসূচি পালন করেছে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েও কাজ হয়নি। যার কারণে জনস্বার্থে রিট করেছি। হাইকোর্ট রুল জারি করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ