শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির সই করা এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে আগামীকাল ১৭ জুলাই সকালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) এর পরীক্ষা স্থগিত করা হলো।

আরো বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের আগামীকাল ১৭ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) এর পরীক্ষা যথারিতি অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের অর্ন্তগত গোপালগঞ্জ জেলার স্থগিতকৃত ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) এর পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ