শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

চাঁদার টাকাসহ বিএনপি নেতাকে হাতেনাতে ধরল সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

দেশজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল।

শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নিকুঞ্জ-২-এর ১৭ নম্বর রোডে অভিযান চালিয়ে মোঃ ইসমাইল হোসেন বাবু (৩২) ও শেখ সাইফুল (৩১) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ অর্থ উদ্ধার করা হয়।

মোঃ ইসমাইল হোসেন বাবু বর্তমানে খিলক্ষেত থানার ৯৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি ও তার সহযোগী সাইফুল স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসী চরমভাবে বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর সেনাবাহিনীর এমন দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপে তারা স্বস্তি ফিরে পেয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেফতারকৃতদের খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ