শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, সবাই ডেভিল হান্টের জালে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

অপারেশন ডেভিল হান্টের জালে চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের উসকানিমূলক আচরণে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে মোক্ষম জবাব দিয়েছে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কারও বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হলে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানি শিকার না হয়, সে বিষয় নিয়েও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

অপারেশন ডেভিল হান্টে ছোট শয়তান থেকে শুরু করে বড় শয়তান সবাই ধরা পড়বে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কেউ ছাড় পাবে না। আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ