শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রদল নেতার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্তের পদত্যাগের পর এবার পদত্যাগ করেছেন শাখা ছাত্রদলের আরেক আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানা। শনিবার (১২জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে রাকিবুল হাসান রানা বলেন, আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যেই পরিবর্তন আশা করেছিলাম তার উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েনি। বরং বর্তমান পরিস্থিতিতে চরমভাবে আশাহত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়েছি।

ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থাকায় আমি ভাইদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। হয়তো আমি আমার জায়গা থেকে ছাত্রদলের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। রানা লেখেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের মতো স্বর্ণযুগ আবার ফিরে আসুক এটাই প্রত্যাশা। দলের প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ