শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

মিটফোর্ডে হত্যা ইস্যুতে এনসিপির ‘লেজুড়বৃত্তি’, পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী নেতা

ডেস্ক রিপোর্ট / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় এনসিপির লেজুড়বৃত্তি রয়েছে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেছেন ফাহমিদ ইহতিয়াজ অর্ণব।

আজ শনিবার (১২ জুলাই) সামাজিক মাধ্যম ফেসবুকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ফাহমিদ ইহতিয়াজ অর্ণব রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী এবং রাজবাড়ীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

ফেসবুক পোস্টে লেখেন, ‘গতকয়েকদিন আগে মিডফোর্ডে ঘটে যাওয়া জঘন্য হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির লেজুড়বৃত্তি করে তাদের সাথে একই ব্যানারে একই সাথে কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতাদর্শ ছিল, তারা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করবে না।

আরও দেখতে পাচ্ছি তারা একটি নির্দিষ্ট দলকে টার্গেট করে মিডিয়া ট্রায়েলের সম্মুখীন করছে। আমি মনে করি এই সংগঠনটি আদর্শচুত হয়েছে। তাই আমি এই লেজুড়বৃত্তিক সংগঠনের ‘যুগ্ম আহ্বায়ক’ পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ